প্রকাশ হল উচ্চ প্রাথমিকের নম্বর-সহ ইন্টারভিউ তালিকা
প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের সংশোধিত ইন্টারভিউ তালিকা। আদালতের নির্দেশ মতো নয়া ইন্টারভিউ তালিকায় রয়েছে নম্বর। নামের আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। নম্বর পুরোপুরি দেওয়া হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষার নম্বর আছে। সেইসঙ্গে পেশাগত যোগ্যতা, টেটের নম্বর মিলিয়ে মোট নম্বর দেওয়া হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট Website তে গিয়ে নম্বর-সহ ইন্টারভিউ তালিকা দেখতে পারবেন প্রার্থীরা।
কীভাবে ইন্টারভিউয়ের তালিকা দেখবেন?
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট Website -তে যান।
'View Interview List in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education)'-তে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে
'Subject Applied' (কোন বিষয়ের জন্য আবেদন), 'Vacancy Medium' (স্কুলের মাধ্যম), 'Vacancy Category' (ক্যাটেগরি) , 'Vacancy Gender' (লিঙ্গ) বেছে নিন।
‘Submit’ করুন।
তারপর ইন্টারভিউয়ের তালিকা খুলে যাবে।
নম্বর-সহ ইন্টারভিউ তালিকা দেখার ডিরেক্ট লিঙ্ক - Direct Link
আরও পড়ুনঃ
Upper Primary চাকরীপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ! অসংখ্য অভিযোগ আবারও
উল্লেখ্য শুক্রবার ফের শুনানি আদালতে। ইন্টারভিউয়ের তালিকা স্বচ্ছ হলে নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। কমিশনের কর্তাদের আশা, আগামিকাল স্থগিতাদেশ উঠে গেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। এখন দেখার কি হয় কাল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

2 মন্তব্যসমূহ
ভালো খবর
উত্তরমুছুনExcellent 👍
উত্তরমুছুন