Latest News

6/recent/ticker-posts

Ad Code

#Tokyo2020 হেরে গেলেও ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নাম লেখালেন Bhavani Devi

হেরে গেলেও ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নাম লেখালেন ভবানী 


Bhavani Devi



অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ফেন্সার হয়ে ইতিহাস তৈরি করা সিএ ভবানী দেবী (Bhavani Devi) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের মনন ব্রুনেটের কাছে হেরে গেলেন।

ফেন্সিংয়ে ইতিহাস তৈরি করেও অলিম্পিক্স থেকে বিদায় নিলেন ভবানী দেবী (Bhavani Devi)। ভারতীয় খেলাধুলোর ইতিহাসে তাঁর হাত ধরেই প্রথমবার অলিম্পিক্স ফেন্সিংয়ে কেউ প্রতিনিধিত্ব করলেন। প্রথম রাউন্ডে জিতে আশা তৈরি করেছিলেন। তবে পরের রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে ছিটকে গেলেন ভবানী (Bhavani Devi)


ফেন্সিংয়ের মহিলাদের সাবার রাউন্ড অফ সিক্সটি ফোরে তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন ফলে দ্বিতীয় রাউন্ডেও ভবানীকে ঘিরে আশা জেগেছিলো। কিন্তু মানঁ ব্রুনের কাছে হার স্বীকার করতে হলো ভবানীকে। তবে হেরে গেলেও ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নাম লেখালেন Bhavani Devi


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code