জন্মদিনে ব্যাটম্যানের ঠোঁটে ঠোঁট রেখে গুঞ্জনে ইতি টানলেন জেনিফার লোপেজ
মার্কিন পপ তারকা জেনিফার লোপেজকে কে না চেনে। আর তাঁকে ঘিরেই বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে নিজের জন্মদিনে সব গুঞ্জনে ইতি টানলেন তিনি।
বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করলেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। ৫২-তে পা দিয়ে ঠোঁটে ঠোঁট রেখে সম্পর্কে সিলমোহর দিলেন তিনি।
রবিবার জেনিফারের জন্মদিনে দু'জনে মায়ামির সমুদ্র সৈকতে একটি প্রাইভেট ইয়টে রেড বিকিনি, লং স্রাগ ও হ্যাট পরে রয়েছেন জেনিফার আর বেনকে দেখা গেল নেভি ব্লু রং-এর শার্টে। সেখানে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে সম্পর্কের খবরে সিলমোহর দিলেন তাঁরা।
এর আগে একাধিকবার দুজনকে নির্জনে সময় কাটাতে, একে অপরের সাথে ঘুরতে ফিরতে দেখে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনে ইতি টানলেন তাঁরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ