Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঋতুচক্রের প্রথম দিনের ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা নন জানালেন সোনম কাপুর

ঋতুচক্রের প্রথম দিনের ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা নন জানালেন সোনম কাপুর





অন্তঃসত্ত্বা সোনম কাপুর? বেশ কয়েকদিন ধরেই চলছে জোর চর্চা। অবশেষে সেই চর্চার অবসান নিজেই ঘটালেন অভিনেত্রী। নিজের ঋতুচক্রের প্রথম দিনের ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা নন জানালেন সোনম। টানা এক বছর আটকে থাকার পর অবশেষে কিছুদিন আগেই দেশে ফিরেছেন সোনম কাপুর। আর দেশে ফেরার পর থেকেই নেট দুনিয়ায় তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে চলছে জোর চর্চা।


বিমানবন্দরে নামার সময় তাঁর ঢিলেঢালা পোশাক অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনকে জোর দেয়। লন্ডন থেকে মুম্বই ফেরার দিন সোনমের পরনে ছিল নীল স্কার্ট, আর গাঢ় নীল রঙের একটু বড় সাইজের জ্যাকেট। নেটিজেনদের দাবি ছিল, বেবি বাম্প লুকোতেই সোনম বড় মাপের পোশাক পরেছেন। এবিষয়ে এতদিন চুপ থাকার পর এবার মুখ খুললেন তিনি।



বুধবার রাতে পোস্ট করা ইনস্টাস্টোরির মাধ্যমে অবশেষে গুঞ্জনকে মিথ্যের আখ্যা দিলেন। গ্লাসে চুমুক দেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ''ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।'' পাশে একবিন্দু রক্তের চিহ্ন। তাঁর এই পোস্ট থেকে স্পষ্ট এই মুহূর্তে তাঁর ঋতুচক্র চলছে, তাই অন্তঃসত্ত্বা হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code