SL vs IND 1st ODI Live Score: Sri Lanka Set India 263-Run Target In Series Opener
রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়ে শিখর ধাওয়ানের (Sikhar Dhawan) টিম ইন্ডিয়া (India) নেমেছে শ্রীলঙ্কা (Srilanka) অভিযানে। চলবে তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ । রবিবার অর্থাৎ আজ সিরিজের প্রথম ওয়ানডে।
ভারতীয় দলের নেতৃত্বে যেমন রয়ছেন অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার ধাওয়ান (Sikhar Dhawan)। তেমনই তাঁর ডেপুটিও যথেষ্ট অভিজ্ঞ। এই সিরিজে ভাইস-ক্যাপ্টেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তরুণ ক্রিকেটারদের মধ্যে ২০ সদস্যের দলে তাঁরাই সুযোগ পেয়েছেন যাঁরা ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে (IPL) নজরকাড়া পারফরম্যান্স করেছেন।
শ্রীলঙ্কায় আর প্রেমদাস স্টেডিয়ামে (R. Premadasa Stadium) আজ শুরু হওয়া ভারত বনাম শ্রীলঙ্কার এক দিবসীয় ক্রিকেট ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সীদ্ধান্ত নেয়। প্রথম ইনিংস এর খেলা শেষে শ্রীলঙ্কার রান সংখ্যা ৯ উইকেট হাড়িয়ে ২৬২ ।
ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন- শিখর ধাওয়ান এবং পৃথ্বিরাজ শ্ । সর্বশেষ পাওয়া আপডেটে ভারত ৪ অভার শেষে ৪৫ রান করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ