জনবহুল রাস্তায় চোরের পেছন পেছন দৌড় পুলিশের
নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: জনবহুল রাস্তায় চোরের পেছন পেছন দৌড় পুলেশের । অবশেষে পাকড়াও চোর।
এমনি ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়া আদালত চত্বরে। সূত্রের খবর এদিন রেলের আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এক যুবকে হাওড়া জেলা আদালতে তোলার সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে সে।
আর এর পরেই ওই আসামির পিছু দৌড়াতে শুরু করে কর্তব্যরত পুলিশকর্মীরাও।
পরে দীর্ঘক্ষণ চোর পুলিশ খেলার পর পুলিশের হাতে পাকড়াও হয় ওই আসামি। এদিকে সূত্রের খবর ইতিমধ্যে ওই আসামির বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ