'ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে': কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ বাবুল সুপ্রিয়র
বাবুল সুপ্রিয় ফেসবুক বার্তায় লিখেছেন, 'হ্যাঁ, ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে। মাঝে কারোর ফোন ধরতে পারিনি, তবে বন্ধু, অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে জানাতে চাই আমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আমি সেটা করেছি।'
তিনি লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাইব আমাকে ওঁর মন্ত্রীদের তালিকায় ঠাঁই দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ায়। কোনওরকম দুর্নীতির দাগ লাগতে না দিয়ে নিজের দায়িত্ব পালন করতে পেরে দারুণ খুশি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইব আসানসোলের মানুষের কাছে, যারা ২০১৯ সালে প্রায় তিনগুণ ভোটে জিতিয়ে ফের আমাকে সংসদে পাঠিয়েছিলেন।'
তিনি আরও লিখেছেন, 'সমস্ত সহকর্মীর জন্য অনেক শুভেচ্ছা রইল। সবার নাম আলাদা করে নিচ্ছি না তবে বাংলা থেকে যারা মন্ত্রী হতে চলেছেন তাদেরকে আলাদা করে অভিনন্দন। নিজের জন্য অবশ্যই মনখারাপ, তবে বাকিদের জন্য খুশি। এগিয়ে চলো।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ