৩০শে জুলাই অবধি রাজ্যে কোন কোন বিষয়ে ছাড়, কোন কোন বিষয়ে নেই, জানুন বিস্তারিত
করোনা সংক্রমণের জেরে জারি করা লকডাউনের মেয়াদ আজ ফের বাড়ালো রাজ্য সরকার। ১৬ই জুলাই থেকে বাড়িয়ে কড়া বাধা নিষেধের সময়সীমা ৩০ই জুলাই করা হল। তবে বেশ কিছু ক্ষেত্রে মিলছে ছাড়।
১৬ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রীর জন্য সাধারণের জন্য খুলছে মেট্রো। সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।মেট্রোতে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের।
দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি।
৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল।
রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল। সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল।
সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
স্টাফ স্পেশাল ছাড়া আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন।
আপাতত বন্ধই থাকছে স্কুল-কলেজ-সিনেমা হল।
সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, বিনোদন সংক্রান্ত জমায়েত নিষিদ্ধই থাকছে।শেষকৃত্য অনুষ্ঠানে ২০ জনের বেশি থাকা যাবে না।
বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়।
জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি অফিস, টেলিকম,ইন্টারনেট, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, দমকল, গণবন্টন ব্যবস্থা সহ খাদ্য ও অসামরিক সরবরাহর মতো পরিষেবা খোলা থাকবে।
সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজের সময় ২৫ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ চলবে।
প্রাতঃভ্রমণ ও ব্যায়ামের জন্য সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকবে পার্ক।
আসন সংখ্যার ৫০ শতাংশ নিয়ে রেস্তোরাঁ, বার স্বাভাবিক কাজের সময় খোলা রাখা যেতে পারে। তবে রাত ৮ টার পর খোলা রাখা যাবে না।
জিমগুলি প্রত্যেক সেশনে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে সকাল ৬ টা থেকে ১০ টা ও বিকেল চারটে থেকে রাত আট পর্যন্ত খোলা যাবে। কর্মী ও পরিষেবা গ্রাহকদের টিকাকরণ ও নিয়মিত স্যানিটাইজেশনের শর্তও থাকছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ