মোহাম্মদিয়া জুলফিক্কারীয়া সিদ্দিকীয়া জুনিয়র মাদ্রাসা পরিদর্শন করলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবিদার মল্লিক
কোলাঘাট ব্লকের সাগর বার অঞ্চলের অন্তর্গত বৃন্দাবনচক গ্রামের মোহাম্মদিয়া জুলফিক্কারীয়া সিদ্দিকীয়া জুনিয়র মাদ্রাসা পরিদর্শন করলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবিদার মল্লিক। যিনি সর্বদাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল,মাদ্রাসার মত শিক্ষা প্রতিষ্ঠান গুলির মানোন্নয়ন সহ পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এদিন উনি বৃন্দাবনচক গ্রামে মাদ্রাসা পরিদর্শন করেন, মাদ্রাসার শিক্ষার মান সহ পরিকাঠামো উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন এবং সাথে সাথে মাদ্রাসার অনুমোদনের ব্যাপারেও পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আবিদার মল্লিকের মতো একজন সমাজসেবী কে পাশে পেয়ে বেশ খুশি মাদ্রাসা কমিটির লোকজনসহ বৃন্দাবনচকের গ্রামবাসীরা.
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ