করোনাকালে ফের নয়া আতঙ্ক রেক্টাল ব্লিডিং, জানুন বিস্তারিত
করোনার ভয়াল দাপটের মাঝেই ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ইয়োলো ফাঙ্গাসের পর এবার নতুন আতঙ্ক রেক্টাল ব্লিডিং। ইতিমধ্যে, এই নতুন ভাইরাসের সন্ধান মিলেছে দিল্লীর পাঁচ করোনা আক্রান্ত রোগীর শরীরে। তার মধ্যে একজনের প্রাণহানিও হয়েছে বলেও খবর। রেক্টাল ব্লিডিং সাইটোমেগ্যালোভাইরাস (Cytomegalovirus) নামে পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, ৮০ থেকে ৯০ শতাংশ ভারতীয়র শরীরে ‘ঘুমন্ত’ অবস্থায় থাকা কোভিডের ধাক্কার মাঝে কার্যত প্রাণঘাতী হয়ে উঠছে ভাইরাসটি। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভরতি থাকা পাঁচ কোভিড রোগীর ক্ষেত্রেও একই কাণ্ড ঘটেছে বলেই মনে করা হচ্ছে।
উপসর্গ:
- মলের সঙ্গে রক্তপাত
- তলপেটে ব্যথা
- ক্লান্তি
- গ্ল্যান্ড ফোলা
- জ্বর
- মাংসপেশীতে ব্যথা
- মাথা যন্ত্রণা
- শ্বাসকষ্ট
- শুকনো কাশি
ছড়ায় কীভাবে?
- রক্ত
- লাল
- মূত্র
- বীর্য
- রেক্টাল ব্লিডিংয়ে আক্রান্ত মায়ের দুধ থেকেও এই ভাইরাস ছড়াতে পারে।
জানা যাচ্ছে, সদ্য করোনা থেকে সেরে উঠেছেন এমন রোগী এই রোগে আক্রান্ত হতে পারেন। কারণ, করোনাজয়ীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলেই সংক্রমণের আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। অসুস্থ সদ্যোজাতরাও এই রোগে আক্রান্ত হতে পারে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

3 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুনlatest news.
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ তথ্য
উত্তরমুছুন