Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির বাড়িতে গুলি চালানোর ঘটনায় প্রতিবাদ জেলাজুড়ে

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির বাড়িতে গুলি চালানোর ঘটনায় প্রতিবাদ জেলাজুড়ে 

partha pratim roy


তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে গুলি চলানোর ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।  

ঘটনায় প্রকাশ দুপুর দুটো নাগাদ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের জিরানপুরের গ্রামের বাড়ি লক্ষ্যকরে  চার ,পাঁচ রাউন্ড গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের মতে দুষ্কৃতীরা একটি মারুতি ভ্যানে করে এসেছিল। সেসময় পার্থপ্রতিম রায় বাড়িতে ছিলেন না,তিনি কোচবিহারে ছিলেন। তবে সে সময়ে পার্থ প্রতিমের বাবা-মা দাদা-বৌদি পরিবারের সকলে ওই বাড়িতেই ছিলেন।

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা জুড়ে বিভিন্ন এলাকায় আজ প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। 

আজ সকালে দিনহাটার বাসন্তীরহাট, বুড়িরহাট, সাহেবগঞ্জ প্রভৃতি স্থানে তৃনমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সোচ্চার হন, বিক্ষোভ মিছিলও সংগঠিত হয়। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code