ধাবার সামনে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক ব্যাক্তি, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু
ধাবার সামনে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক ব্যাক্তি , হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু । ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। মৃতের নাম, নারায়ণ রায়, বয়স ৪৫ ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া এলাকার ঘটনা। মৃত ব্যাক্তির দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যাক্তির গলায়, মাথায়, চোখের ডান পাশে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। কি কারনে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে ইতিমধ্যে।
জানা গেছে, পূর্ব মল্লিকপাড়ার বাসিন্দা নারায়ণ রায় দেওমালি এলাকার একটি ধাবায় কাজ করতেন। সেই ধাবার সামনেই অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন তিনি। এরপর তাকে সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দেন স্থানীয় বাসিন্দারা। রাতে বাড়িতে স্থানীয় হাতুড়ে ডাক্তারকে দেখালে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর এদিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে রেফার করা হয়। কিন্তু বাড়ির সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে আসার আগেই মৃত্যু হয় তার।
এদিকে মৃত নারায়ণ রায়ের গলা, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই ঠিক কারণে মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ