Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলা প্রশাসনের নির্দেশিকাকে তোয়াক্কা না করেই চলছে টোটো

জেলা প্রশাসনের নির্দেশিকাকে তোয়াক্কা না করেই চলছে টোটো 




জেলা প্রশাসনের নির্দেশিকাকে তোয়াক্কা না করেই বহাল তবিয়তে চলছে লুকিং গ্লাস হীন ব্যাটারি চালিত ই রিক্সা।


গত ২রা জুলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় একটা মাইক প্রচার করা হয়।প্রচারে বলা হয়েছে পথ চলতি সমস্ত ব্যাটারি চালিত ই রিক্সায় লুকিং গ্লাস লাগানো বাধ্যতামূলক।পাশাপাশি শহরের পার্কাস মোর থেকে বিরহাটা পর্যন্ত সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত নিষিদ্ধ। জেলা প্রশাসনের নির্দেশিকাকে তোয়াক্কা না করেই সোমবার শহরের বিভিন্ন এলাকার দেখা গেলো লুকিং গ্লাস হীন টোটো।




যদিও টোটো চালকদের দাবি,টোটোতে লুকিং গ্লাস লাগানো থাকলেও পুলিশ কর্মীরা তা ভেঙ্গে দিচ্ছে। পাশাপাশি করোনা কালে রোজগার পাতি কম হওয়ায় লুকিং গ্লাস লাগাতে সমস্যা হচ্ছে। তবে লক ডাউন শিথিল হলে লুকিং গ্লাস লাগাবেন বলে জানান টোটো চালকরা।




পূর্ব বর্ধমান সদর টোটো রিক্সা কুলারর্স ইউনিয়ন এর সাধারণ অভিজিৎ নন্দী বলেন এবিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আমারা জানিয়েছি এই করোনা পরিস্থিতি শিথিল হলে টোটোতে লুকিং গ্লাস লাগানো হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code