রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, লোকসভার স্পিকারকে নালিশ বিধানসভার স্পিকারের
রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এবার সেই সংঘাতে নয়া মোড়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে লোকভার স্পিকার ওম বিড়লাকে এবার নালিশ জানালেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়।
রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভার প্রশাসনে হস্তক্ষেপের চেষ্টা, বিল আটকে রাখার অভিযোগ এনেছেন অধ্যক্ষ। তিনি রাজ্যে আট দফার ভোট নিয়েও নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন।
স্পিকারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের অভিযোগ, ‘বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল। বিধানসভা রাজ্যপালের এক্তিয়ার নয়, অধ্যক্ষের এক্তিয়ার। কোনও বিল পাস করে পাঠানো হলেও অনুমতি মিলছে না। সই না করে বিল ফেরত পাঠাচ্ছেন রাজ্যপাল,’।
পাশাপাশি আট দফায় নির্বাচন নিয়েও লোকসভার স্পিকারের কাছে ক্ষোভ প্রকাশ করেন বিমান বন্দোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘২০২০-তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন বিধায়কের মৃত্যু হয়েছিল। ২০২১-এ করোনা আক্রান্ত হয়ে দু’জন বিধায়কের মৃত্যু হয়েছে। আট দফার ভোটের জন্যই এমনটা হয়েছে। মুখ্যমন্ত্রীও কম দফায় ভোট চেয়েছিলেন, কিন্তু সে কথা শোনা হয়নি।’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ