Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গে ভারী বর্ষা- সাথে ভূমিধস ও নদীর জলস্ফীতির সতর্কতা

উত্তরবঙ্গে  ভারী বর্ষা- সাথে  ভূমিধস ও নদীর জলস্ফীতির সতর্কতা



বঙ্গে বর্ষা এলেও উত্তরবঙ্গে এখনো তেমনভাবে বৃষ্টি নেই। বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে। তবে এবার উত্তরবঙ্গে জোড়ালো বৃষ্টির সম্ভাবনার কথা জানানলো আবহাওয়া দপ্তর। এমনকি ভূমিধস ও নদীর জলস্ফীতির সতর্কতাও দেওয়া হয়েছে।

মৌসুমী বায়ু বর্তমানে উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবার ফলে এবং প্রচুর জলীয় সংযুক্তির জন্য ৪৮-৭২ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি-সাথে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রঙ্গিত, মহানন্দা নদীতে। সিকিম কালিম্পং ও দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে হড়পা বান বা ধ্বসের সম্ভাবনা রয়েছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code