মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা হওয়ায় জেলার বিভিন্ন অংশে আগামী কাল থেকে বন্ধ দোকান পাট
নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া জেলার বিভিন্ন অংশে করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ায় সেই সমস্ত স্থানে আগামী কাল রবিবার থেকে বন্ধ থাকবে সমস্ত দোকান পাট।
জানা গেছে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় শ্যামপুর-২ নম্বর ব্লক ও সকরাইল ব্লকের সমস্ত দোকান পাট ও যান চলাচল বন্ধ থাকবে। তবে খোলা থাকবে ওষুধের দোকান গুলি।
ইতিমধ্যে ওই সমস্ত ব্লক গুলিতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। পাশাপাশি ডোমজুরের বেশকিছু এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। জানাগেছে ডোমজুরের ওই সমস্ত এলাকায় আগামী কাল থেকে ওষুধের দোকান ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকান পাট।
এদিকে আগামী কাল থেকে আগামী তিন দিন অবধি এই নির্দেশিকা বহাল থাকবে বলে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

2 মন্তব্যসমূহ
গুরুত্বপূর্ণ ঘোষণা
উত্তরমুছুনখুব ভালো তথ্য পাওয়া গেলো
উত্তরমুছুন