মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ একইদিনে প্রকাশ করবে পর্ষদ ও সংসদ, কবে?
করোনা আবহেই হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে স্থগিত করা হয় পরীক্ষা। এরপরেই পরীক্ষা আদৌ হবে কিনা এনিয়ে চলতে থাকে জল্পনা সেই জল্পনায় জল ঢেলে পরীক্ষা হবেই বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর কবে পরীক্ষা হবে? এনিয়ে চলতে থাকে গুঞ্জন।
সকল গুঞ্জনকে থামিয়ে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন জুলাইয়ে হবে উচ্চ মাধ্যমিক এবং আগস্টে হবে মাধ্যমিক। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা।’ আর সেই মতোই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা যাচ্ছে আগামীকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি জানা যাবে। একই দিনে বেলা দুটায় পর্ষদ ও সংসদ পরীক্ষা সূচি প্রকাশ করবে।
তবে পরীক্ষা হলেও পরিবর্তন হচ্ছে অনেক কিছু। পরীক্ষা হবে দেড় ঘণ্টার। মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘নিজের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা হবে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’
পাশাপাশি, এর আগে মুখ্যমন্ত্রী আরও জানান, ‘উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে দিতে হবে।’ পরীক্ষা চলাকালীন মানতে হবে করোনা বিধি। মাস্ক পড়ে, শারীরিক দূরত্ব মেনে, স্যানিটাইজেশণ করে তবেই হবে পরীক্ষা।
পাশাপাশি আগে উচ্চ মাধ্যমিক ও পরে মাধ্যমিক পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক যেহেতু আমাদের ঘরের মধ্যে তাই পরে নেওয়া হচ্ছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বাইরেও একাধিক জায়গা পড়তে যায় সেকথা চিন্তা করেই আগে উচ্চ মাধ্যমিক এবং পরে মাধ্যমিক।
পরীক্ষা সূচি ও প্রশ্ন ধরন সহ ইত্যাদি বিষয় পরে দপ্তরের তরফে জানিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ