Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করলো কেন্দ্র

আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করলো কেন্দ্র






সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করলো কেন্দ্র। রাজ্য- কেন্দ্র টানাপোড়নের মাঝেই গতকাল রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আজ থেকে তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এর মাঝেই আজ, কলাইকুণ্ডায় ঘূর্ণিঝড় ইয়াস-পরবর্তী ক্ষয়ক্ষতি সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠক এড়িয়ে যাওয়ার কারণে শোকজ করা হল তাঁকে।



কেন্দ্রের তরফে মুখ্যসচিব পদে থাকাকালীন আলাপন বন্দ্যোপাধ্যায় গত ২৮ মে প্রধানমন্ত্রীর ইয়াস পরবর্তী পর্যালোচনা বৈঠক কেন এড়িয়ে গেলেন ? এই প্রশ্ন তুলেই তাঁকে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাঁর জবাব চেয়ে পাঠানো হয়েছে বলেই খবর। প্রধানমন্ত্রীর দফতরের আন্ডার সেক্রেটারি একে সিংহ এই শোকজ নোটিশ পাঠিয়েছেন। আগের দিন এই বৈঠকে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব উপস্থিত থাকবেন বলে জানালেও কেন বৈঠকের দিন মুখ্যসচিব থাকলেন না, এই প্রশ্ন করা হয়েছে।



জানা যাচ্ছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক এই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আইনের ৫১ বি ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। তাই তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না ?কারণ ব্যাখ্যা করে উত্তর দেওয়ার নির্দেশ। আগামী তিন দিনের সেই উত্তর লিখিত আকারে চেয়ে পাঠিয়েছে কেন্দ্র।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code