আসতে পারে কোভিড-২৬, কোভিড-৩২ ধাক্কাও! সতর্কবার্তা মার্কিন বিশেষজ্ঞের
কোভিড ১৯-র সঙ্গে লড়াই করেই পারা যাচ্ছে না। প্রান হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ। এখনও করোনা আতঙ্ক। দেশের করোনা গ্রাফ কয়েকদিন থেকে নিম্নমুখী হলেও সংক্রমণ দেড় লাখের মতো। এর মাঝেই আরও এক আতঙ্ক। আসতে পারে কোভিড-২৬, কোভিড-৩২ ধাক্কাও সতর্কবার্তা মার্কিন বিশেষজ্ঞর। কোভিড-১৯ এর উৎসস্থল খুঁজে বের না করতে পারলে বিশ্বে আছড়ে পড়তে পারে আরও ভয়ানক কোভিডের ধাক্কা! মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ রোগ বিশেষজ্ঞ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞদের দাবি, 'কোভিড-১৯ -র উৎসস্থল খুঁজে বের করতে না পারলে তাহলে বিশ্বে কোভিড-২৬ এমনকি কোভিড-৩২-এর ধাক্কাও নেমে আসতে পারে।' পাশাপাশি তাঁরা মনে করছেন, কোভিড ১৯-র উৎসস্থল কোথায় তা জানতে চিন সরকারের একান্ত সহযোগিতা প্রয়োজন। টেক্সার চিলড্রেনস হসপিটাল ফর ভ্যাক্সিন ডেভেলপমেন্টের যুগ্ম অধিকর্তা পিটার হোটেৎজ এক মার্কিন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর দাবি তোলেন।
পিটারের দাবি, 'চিনের হুবাইয়ে গিয়ে কোভিড-১৯ এর উৎস খুঁজে বের করাটা খুব দরকার। গোটা বিশ্ব থেকে এপিডেমোলজি ও ভাইরোলজি স্টাটিজের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের একটি দলকে সেখানে গিয়ে কাজ করার ছাড়পত্র ও সবরকম সুযোগ করে দেওয়া হোক বলেও দাবি জানান তিনি। ঠিক কোথা থেকে কোভিড-১৯ এর উৎপত্তি তা খুঁজে বের করতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত লেগে যেতে পারে বলেই তিনি মনে করছেন।
পাশাপাশি আগের মতো ফের ভাইরাস ছড়িয়ে দেওয়ার বিতর্ক সামনে আসা রুখতে পিটার হোটেৎজের সংযোজন, 'আমরা বিজ্ঞানী, গুপ্তচর নই।'
কোভিডের ছড়িয়ে পড়া শুরুর পরেই এই ভাইরাস উহানের ল্যাব থেকে সৃষ্টি করা হয়েছে এমনই দাবি করা হয়। এরপরেই উত্তাল হয়ে বিশ্ব। এমনকি এই ভাইরাসকে 'চিনা ভাইরাস' বলেও সম্বোধন করেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের তরফে তীব্র বিরোধিতা করে উহানের ল্যাব থেকে সৃষ্টির কথাও উড়িয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি পরে চাপা পড়ে গেলেও ফের তা মাথাচাড়া দিচ্ছে মার্কিন মুলুকের এই ধরণের দাবিতে। ফাইজারের বোর্ড সদস্য স্কট গটিলিয়েব ফের দাবি করেছেন, চিনের উহানের ল্যাব থেকেই যে ছড়িয়েছিল সার্স-কোভ-২, সে সম্পর্কে অনেক তথ্যপ্রমাণ রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ