বাতিলের পথেই মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পরীক্ষা!
করোনা সংক্রমণের জেরে টালমাটাল সারা দেশ। শিক্ষাক্ষেত্রে যার প্রভাব খুবই জাঁকিয়ে বসেছে। দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল- কলেজ। ২০২০-র মাধ্যমিক পরীক্ষা হলেও শেষ করা যায়নি উচ্চ মাধ্যমিক। এবার একুশের মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও ছিল জোর জল্পনা। জুনে হওয়ার কথা ছিল মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে প্রথমে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জুনে কোনও পরীক্ষা হচ্ছে না জানানো র পর জুনের পরীক্ষা বাতিল হয়ে যায়। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবে বলে জানান। এরপর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঘোষণা করেন। তিনি জানান, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং আগস্টে মাধ্যমিক পরীক্ষা।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এগিয়েও চলছে সবকিছু। এমনকি সূচি ঘোষণার দিনও ঘোষণা করা হয়। এর মাঝেই কেন্দ্রের তরফে সিবিএসই - আইসিএসই পরীক্ষা বাতিল করা হয়। পরে পর্ষদ ও সাংস সূচি ঘোষণা স্থগিত রেখে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয় তাঁদের পরামর্শের পর সিদ্ধান্ত বলেই জানানো হয়। সম্ভবত বাতিলই হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি মনে করছে করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। পরীক্ষার বদলে কোন পদ্ধতিতে মূল্যায়ন তা নিয়েও রয়েছে একাধিক প্রস্তাবও থাকছে রিপোর্টে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। আর তৃতীয় ঢেউয়ে শিশুরাও ছাড় পাবে না ফলে পরীক্ষা নেওয়া উচিত হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ কমিটি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যা বয়স তাঁতে এই বয়সের পরীক্ষার্থীদের ভ্যাকসিনেশনই হয়নি। এমনই বক্তব্য কমিটির।
সূত্র মারফত জানা যাচ্ছে, পরীক্ষা না হলে নম্বর, মার্কশিট দেওয়া হবে কীভাবে এনিয়ে বেশ কিছু প্রস্তাব উঠে এসেছে বিশেষজ্ঞ কমিটির মধ্যে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বাড়িতে বসিয়ে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের কথা ভাবা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ৩০ নম্বর প্র্যাকটিক্যাল এবং কলা ও বাণিজ্যে ২০ নম্বরের প্রজেক্টের নম্বর জমা পড়েছে সংসদের কাছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিগত একাদশ শ্রেণির বার্ষিক অসম্পূর্ণ পরীক্ষার ফলও নজরে আছে কমিটির। মাধ্যমিকের ক্ষেত্রে ১০ নম্বরের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট মাথায় রাখা হচ্ছে। সর্বশেষ কি সিদ্ধান্ত হয় সেইদিকেই তাকিয়ে সকলেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ