Latest News

6/recent/ticker-posts

Ad Code

'সব জিনিসের উপরই GST বসছে। তাহলে ভ্যাকসিনে কেন নয়?': বিতর্কিত মন্তব‍্য দিলীপ ঘোষের

'সব জিনিসের উপরই GST বসছে। তাহলে ভ্যাকসিনে কেন নয়?': বিতর্কিত মন্তব‍্য দিলীপ ঘোষের 





করোনায় বিপর্যস্ত দেশ। এই পরিস্থিতিতেই করোনা ভ‍্যাকসিন নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা চলছেই। এবার করোনা ভ্যাকসিনে GST বসানোর পক্ষে সওয়াল করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 




শুক্রবার শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে একটি বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ‍্যাকসিন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সব জিনিসের উপরই GST বসছে। তাহলে ভ্যাকসিনে কেন নয়?” তাঁঁর অভিযোগ কেন্দ্র ফ্রিতে ভ‍্যাকসিন পাঠাচ্ছে কিন্তু রাজ‍্য কালোবাজারি করছে। রাজ‍্যের শ্বেতপত্র প্রকাশ করা উচিত বলেও মন্তব‍্য করেন তিনি। 




ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখনও আমাদের বহু কর্মী ঘর ছাড়া। রাজ্যকে জানিয়েছিলাম কোনও লাভ হয়নি। থানায় গেলে বলছে ৫ বছর মার খেতে হবে। এভাবে চলতে পারে না।”




করোনা ভ‍্যাকসিনে জিএসটি তুলে নিতে এর আগে অনেকেই সওয়াল করেছেন। এমনকি জিএসটি তুলে নেওয়া নিয়ৈ জিএসটি কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code