টিকা নিলেই পুরষ্কার হিসেবে মিলতে পারে বন্দুক!
করোনার টিকা নিতে উৎসাহী করতে দেশ বিদেশে টিকা নিলেই উপহারের বন্দোবস্ত করা হয়েছে। কোথাও নগদ টাকা আবার কোথাও আকর্ষণীয় উপহার। কোথাও বা দেওয়া হয় বিয়ার। আমেরিকায় টিকা নিলে এক বোতল বিয়ার দেওয়ার ঘোষণা করা হয়েছে আবার থাইল্যান্ডে টিকা নিলে পুরস্কার হিসাবে গরু দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়। তবে এদিকে এক সাহসী পুরষ্কার ঘোষণা হয়েছে টিকা নিলেই মিলতে পারে বন্দুক। এমনই অভিনব পুরষ্কার
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে টিকা নিলে মিলতে পারে বন্দুক। ওয়েস্ট ভার্জিনিয়ার সরকার টিকার সাথে সাথে এক লটারির বন্দোবস্ত করেছে সেই লটারির মাধ্যমে পুরষ্কার হিসেবে মিলতে পারে পিকআপ ট্রাক, শিকারের জন্য বন্দুক এবং শটগান।
২০ই জুন থেকে ৪ঠা অগাস্ট পর্যন্ত সেদেশের নাগরিকরা এক ডোজ টিকা নিলেই এই লটারি তে অংশগ্রহণ করতে পারবে। আর সেই লটারির মাধ্যেম জিততে পারেন ট্রাক, রাইফেল, শটগানের পাশাপাশি ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক পুরস্কারেরও ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে ৫০০,০০০ মার্কিন ডলার।
১৬ থেকে ৩৫বছর বয়সীদের জন্য ওয়েস্ট ভার্জিনিয়া সরকারের পক্ষ থেকে পাবে ১০০ ডলারের সেভিংস বন্ড অথবা গিফট কার্ড উপহার হিসেবে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে তার আগে তাদের টিকার দুটো ডোজই নিতে হবে
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ