বাঘের অত্যাচারে যখন গ্রামবাসীরা নাজেহাল। এক এক করে প্রাণ যাচ্ছে গ্রামের বাসিন্দাদের। ঠিক সময়েই এলাকার ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার হয়ে এলেন বিদ্যা (Vidya Balan)। তিনি কি বাঁচাতে পারবেন গ্রামবাসীদের? এর উত্তর মিলবে ১৮ জুন। কারন ওইদিন আমাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পাচ্ছে বিদ্যা বালন অভিনীত ‘শেরনি’ (Sherni)।
চিত্রনাট্য তথা চরিত্রের খাতিরে এর আগেও নিজেকে ভেঙেছেন। ডি-গ্ল্যাম অবতারে ধরা দিয়েছেন বিদ্যা। ‘শেরনি’তেও তার অন্যথা হয়নি। ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকের ভূমিকায় দিব্যি মানিয়েছে তাঁকে। পরিচালনায় অমিত মাসুরকার (Amit Masurkar)। যিনি কিনা রাজকুমার রাওকে নিয়ে নিউটন সিনেমাটি বানিয়েছিলেন। বেজায় প্রশংসিতও হয়েছিল সেই ছবি। এবার ‘শেরনি’তেও একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির পরিচালক অমিত।
সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার, আর তাতেই সাড়া জেগেছে নেট দুনিয়ায়। আড়াই মিনিটের ট্রেলারে মানুষখেকো বাঘ, শিকার, রাজনীতি এবং ক্ষমতাবান মানুষের চিরাচরিত দ্বিচারিতা ফুটে উঠেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ