Latest News

6/recent/ticker-posts

Ad Code

৭০টি বাঘ হত্যায় অভিযুক্ত কুখ্যাত চোরা শিকারি হাবিব তালুকদার ওরফে ‘বাঘ হাবিব’ গ্রেফতার!

৭০টি বাঘ হত্যায় অভিযুক্ত কুখ্যাত চোরা শিকারি হাবিব তালুকদার  ওরফে ‘বাঘ হাবিব’ গ্রেফতার!



গত ২০ বছরে সুন্দরবনে কমপক্ষে ৭০টি বাঘ হত্যার অভিযোগ হাবিব তালুকদারের বিরুদ্ধে। অর্থাৎ ২০ বছরে ৭০টি বাঘ হত্যা করেছেন ইনি; একবারও নাগাল পায়নি পুলিশ। 


দীর্ঘ দু’দশকের চেষ্টার পর অবশেষে সাফল্য। গ্রেফতার বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড চোরা শিকারি হাবিব তালুকদার ওরফে ‘বাঘ হাবিব’। সম্প্রতি বাংলাদেশের বাগেরহাটের সোনাতলা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতকে আদালতে তোলা হলে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।


পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি গোপন সূত্রে বাঘ হাবিবের খবর পান তদন্তকারীরা।শুক্রবার গভীর রাতে সন্তর্পণে বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে হানা দেয় পুলিশ।বাড়ির কাছ থেকেই গ্রেফতার করা হয় তাকে। 


সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন ‘বাঘ হাবিব’-এর গ্রেফতারির কথা স্বীকার করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে বণ্যপ্রাণী পাচার সহ একাধিক ধারায় মোট নয়টি মামলা রয়েছে। 


তিনি আরও জানান, ‘হাবিব ধূর্ত প্রকৃতির। গত এক বছরে আমরা তাকে ধরতে অন্তত চারবার বিভিন্ন এলাকায় অভিযান চালাই। কিন্তু, প্রতিবারই সে টের পেয়ে আগেই পালিয়ে যেত।’

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code