নেশা করার জন্য মায়ের কাছে টাকা না পেয়ে মাকে খুন করলো ছেলে
মধুসূদন রায়, জলপাইগুড়িঃ
খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রায়পুর চা বাগানের ভগদ লাইনে।
বয়স ২২ এর যুবক কৃশান চিক বারাইক বুধরার ভোররাতে নেশাগ্রস্ত অবস্থায় নেশা করার জন্য মায়ের কাছে টাকার জুলুম করে বলে অভিযোগ। টাকা দিতে না পারায় সুন্দরমনি চিক বারাইক ৩৫ বছরের মাকে শালকাঠের ধারালো লাকরি দিয়ে খুন করেছে বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য গত কয়েক বছর আগে এই ছেলেই তার বাবাকেও খুন করেছে বলে পাতাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রধান হেমরম জানিয়েছেন।
দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকার বাসিন্দারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ