Latest News

6/recent/ticker-posts

Ad Code

রিকশা গার্ল - এক কিশোরী , নিম্নবিত্ত পরিবারের প্রতীক

রিকশা গার্ল - এক কিশোরী , নিম্নবিত্ত পরিবারের প্রতীক




বাংলাদেশের ঢাকা রিকশার শহর। আর এই শহরেই এক যুবতীর গল্প রিকশা গার্ল। বাংলাদেশী এক কিশোরীর জীবনকাহিনী নিয়ে গঠিত ছবি রিকশা গার্ল। ইতিমধ‍্যে এই ছবি বেশ চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার রিলিজ হয়েছে ছবিটির ট্রেলর। 




ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। অভিনয় করেছেন শর্ববী জোহরা আহমেদ ও নাসিফ আমিন। বাংলাদেশখ‍্যাত আয়নাবাজি ছবির পরিচালক অমিতাভ রেজ এই ছবিটি পরিচালনা করেছেন। 




ছবিতে রিকশা গার্লের ভূমিকায় অভিনয় করেছেন নতুন শিল্পী নভেরা রহমান। ঢাকা শহরের জনজীবনে রিকশা চালান নায়িকার বাবা। ছবি আঁকতএ পছন্দ করা সেই মেয়ে তখন সংসার চালাতে রিকশা চালাতে শুরু করে। তবে মেয়ে পোশাকে নয় ছেলে পোশাকে এভাবেই শুরু কাহিনীর। 



নভেরা বলেন, সিনেমাটি নিয়ে খুবই এক্সাইটেড। মাঝরাতে যখন ট্রেলার প্রকাশ হলো তখন জানিই না। সকালে ঘুম ভেঙে জানলাম। আমি তো খুশিতে আত্মহারা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code