Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা' কেন্দ্রের কড়া সমালোচনা অর্মত‍্য সেনের

‘কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা' কেন্দ্রের কড়া সমালোচনা অর্মত‍্য সেনের 





করোনা মোকাবিলায় কেন্দ্রের কড়া সমালোচনায় সরব নোবেলজয়ী অর্থনীতি বিদ অর্মত‍্য সেন। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তাঁর কটাক্ষ, কোভিড মোকাবিলায় কাজ না করে কৃতিত্ব নিতেই ব্যস্ত কেন্দ্রীয় সরকার। এই 'সিজোফ্রেনিয়া'র কারণেই দেশজুড়ে ভয়াবহ হয়ে উঠেছে করোনার দাপট। অমর্ত্য সেন বলেছেন, ‘বিশ্বকে বাঁচিয়ে দেবে ভারত, এমন একটা প্রচারের চেষ্টা হয়েছে। এর ফলে সমস্যা বেড়েছে, মানুষের জীবনের উপর যার প্রভাব পড়েছে।'




শুধু তাই নয় তিনি বলেছেন, এই অতিমারীর মোকাবিলায় শক্তি অনুযায়ী কাজ করতে পারেনি ভারত, কারণ সরকার ছিল দ্বিধাগ্রস্ত।অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে উদ্ধৃত করে তাঁর মন্তব‍্য ‘কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধির লক্ষণ, ভারত সেটাই করেছে। কেউ ভাল কাজ করলে, আপনা আপনিই সে কৃতিত্ব অর্জন করে।’ 



তিনি বলেছেন, ভারত নিজের শক্তি অনুযায়ী কাজ করতে পারেননি। সরকার দ্বিধাগ্রস্ত মনোভাবের কারণেই এই সংকট মোকাবিলায় যথাযথ কাজ হয়নি। ওষুধ উৎপাদন ক্ষমতা ও উচ্চ প্রতিরোধ ক্ষমতার জন্য ভারত বেশ ভালো জায়গায় ছিল। কিন্তু দেখা যাচ্ছে, সরকার রোগ সারা দেশে ছড়িয়ে পড়া রোধের জন্য ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তার কাজের কৃতিত্ব নিতেই বেশি আগ্রহী ছিল।এটা কিছু সিজোফ্রেনিয়ার ফল। 



অমর্ত্য সেন বলেছেন, শিক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা আগাম লক্ষ্মণ ও ট্রিটমেন্ট প্রোটোকলে পর্যালোচনার ক্ষেত্রে সমস্যা হয়েছে। তিনি সার্বিকভাবে আর্থিক ও সামাজিক নীতি সহ স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় গঠনমূলক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।



করোনার ভয়াল দাপটে বিপর্যস্ত দেশ। এই পরিস্থিতিতে একাধিক সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্র। এর মাঝেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদীর নেতৃত্বে করোনা মোকাবিলায় সাফল‍্য পেয়েছে ভারত বলেই মন্তব‍্য করেন। আর এদিকে কেন্দ্রের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন নোবলজয়ী অর্থনীতিবিদ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code