Latest News

6/recent/ticker-posts

Ad Code

২ বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে সাসপেন্ড ফেসবুকের

২ বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে সাসপেন্ড ফেসবুকের





২ বছরের জন্য আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাসপেন্ড করলো ফেসবুক। জানা যাচ্ছে, গত ৬ই জানুয়ারি আমেরিকায় ক্যাপিটল হামলায় বিক্ষোভকারিদের পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট করেন তিনি। যা উস্কানিমূলক বলে চিহ্নিত করে এই পদক্ষেপ নিল বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক।



উস্কানিমূলক ঐ মন্তব্যের জেরেই সাময়িক ভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিল। এবার ফেসবুকের তরফে টানা দুবছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।কিছু মন্তব্য ও পদক্ষেপ ফেসবুকের নীতি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ সেই ভিত্তিতেই সাসপেন্ড হল ট্রাম্প।



ফেসবুকের তরফে তাঁদের ওয়েবসাইটে একটি ব্লগ পোস্টে বলা হয়, 'কোনো বড় হিংসা সংঘটিত হলে সেই সময় প্রভাবশালীদের আচরণ খতিয়ে দেখে ফেসবুক। নতুন নীতি অনুযায়ী বিচার করা হয় তাঁদের করা প্রতিটি মন্তব্য। তাই ট্রাম্পের ক্ষেত্রেও কিছু মন্তব্য ও পদক্ষেপ ফেসবুকের নীতি লঙ্ঘন করায় ঐ পদক্ষেপ। কারণ ট্রাম্পের এই নীতি লঙ্ঘন শাস্তিযোগ্য। তাই ফেসবুক থেকে তাঁকে ব্যান করা হয়েছে।'সংস্থার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে বলে মনে করা হয়, তাহলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code