রাতভোর বৃষ্টি-মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি
রাতভোর বৃষ্টি-মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি ধূপগুড়িতে । এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ২নং ব্রীজ এলাকায়।
চুরির ছবি যাতে প্রকাশ্যে না আসে সেই উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়। জানা গেছে, ধূপগুড়ির দুই নম্বর ব্রীজ সংলগ্ন বাজারে একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটে।
শনিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে আসলে চুরির বিষয়টি সামনে আসে। এরপর দোকান খুলে দেখেন, দোকানে রাখা সিসিটিভি ভেঙে মোট ৬০ থেকে ৭০ হাজার টাকার মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছেন দুষ্কৃতীরা।
দোকানের মালিক সুমিত কুমার পাল এই চুরির ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এই ঘটনায় ওই বাজার সংলগ্ন ব্যবসায়ী মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
1 মন্তব্যসমূহ
দুঃখ জনক ঘটনা
উত্তরমুছুন