Latest News

6/recent/ticker-posts

Ad Code

উন্মুক্ত শরীর, নেটদুনিয়ায় ভাইরাল উর্বশীর ছবি

উন্মুক্ত শরীর, নেটদুনিয়ায় ভাইরাল উর্বশীর ছবি

উন্মুক্ত শরীরে কাদা মেখে উর্বশী রাউতেলার ভাইরাল ছবি

নানা সাজে সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে অভিনেত্রীদের ছবি নিমেষেই ছুয়ে যাচ্ছে ভক্তদের মনে। কখনো অর্ধনগ্ন কখনো মেকাপের চমকে ছবিতেই নছট পাড়াকে বিনোদনে রেখেছে বলিউড অভিনেত্রীর একাংশ। এবার ক‍্যাপশনে বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা সুন্দরী ক্লিওপেট্রার প্রসঙ্গ টেনে অর্ধনগ্ন শরীরে কাদা মেখে ছবি পোস্ট করলেন অভিনেত্রী উর্বশী রাওতেলা।

ক্লিওপেট্রার স্টাইলে 'মাড থেরাপি'

উর্বশী রাউতেলার মাড থেরাপি বা কাদা স্নান

নানান সাজে ও ভিডিও শেয়ার করে নেট পাড়ায় বেশ চর্চিত উর্বশী। এর আগে হিরের মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় চর্চিত হয়েছিলেন অভিনেত্রী। এবার ‘মাড থেরাপি’র ছবি পোস্ট ক‍রে ভাইরাল।

কাদা মেখে ক্লিওপেট্রার অবতারে উর্বশী রাউতেলা

ছবিতে পুরো শরীরে কাদা মাখানো। উন্মুক্ত শরীরে শুধু নীচের অন্তর্বাসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। ছবির ক্যাপশনেই ক্লিওপেট্রার প্রসঙ্গ তুলে অভিনেত্রী জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা সুন্দরী এভাবেই ‘মাড বাথ’ নিতে ভালবাসতেন।

লাল কাদামাটির জাদুকরী উপকারিতা

ব্যালেরিক সৈকতের লাল কাদামাটি দিয়ে উর্বশীর রূপচর্চা

সৌন্দর্য বাড়াতে ব্যালেরিক সৈকতের লাল কাদামাটি ব্যবহার করেছেন অভিনেত্রী। তিনি আরো জানান, এই মাটিকেই নাকি আবার রোমের ভালবাসার দেবী আয়না হিসেবে ব্যবহার করতেন। শুধু পৌরাণিক ঐতিহ্য নয় বিশেষ এই মাটির মধ্যে নাকি প্রচুর খনিজ উপাদানও রয়েছে। এই মাটির প্রলেপ লাগালে শরীরের ব্যথা-বেদনা কমে যায়, রক্ত সঞ্চালন ভাল হয় আবার ত্বকের জেল্লাও বাড়ে বলে জানিয়েছেন অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউড জগতে পা রাখেন উর্বসী। এরপর সময় গড়িয়েছে গড়িয়েছে তাঁর কেরিয়ারের চাকাও। অনেক ছবিতে অংশ নিলেও এখনও নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারেননি অভিনেত্রী। তবে সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে বিনোদন, ফ্যাশন এবং রাজনীতির বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য।

ইমেইল: editor@sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code