উমা বৌদি, ঝুমা বৌদি আর ফুলওয়া বৌদির পর এবার মৌ-বৌদি
উমা বৌদি, ঝুমা বৌদি আর ফুলওয়া বৌদির পর এবার দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলতে আসছেন মৌ-বৌদি।
তিন পেরিয়ে চার নম্বর সিজন আসতে চলেছে হইচই-এর জনপ্রিয় সিরিজ দুপুর ঠাকুরপো-র। আর বুধবার প্রকাশ্যে এল সিরিজের ফার্স্ট লুক পোস্টার।
মুখ না দেখালেও চিনে ফেলেছে মৌ বৌদিকে অনেকেই। এবারে দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলতে আসছে এমন এক বৌদি যে বাস্তব জীবনে এখনো বিয়েই করেননি। হ্যা, এবার টলি পাড়ার মনামি ঘোষ হচ্ছেন মৌ বৌদি।
মনামি স্যোসাল মিডিয়ায় পোস্টার পোস্ট করেই জানতে চেয়েছেন- "মৌ বৌদি আসছে খুব শিগগিরই, তোমরা ready তো?"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ