Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঁকা নদী থেকে উদ্ধার কচ্ছপ, তুলে দেওয়া হল বন দপ্তরের হাতে

বাঁকা নদী থেকে উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হলো বন দপ্তরে।





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান 

বাঁকা নদী থেকে উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হলো বর্ধমান বন দপ্তরের কর্মীদের হাতে।

সন্ধ্যায় বর্ধমান পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সাহাচেতন এলাকার বাঁকা নদীতে প্রতিদিনের মত মাছ ধরতে যায় স্থানীয় যুবকরা। মাছ ধরতে গিয়ে হঠাৎ একটি কচ্ছপ জলে ভেসে ওঠে। প্রথমে বুঝতে না পারলেও পড়ে বুঝতে পারে তাঁরা। খবর পেয়ে জড়ো হয় গ্রামের লোকজন। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তর এসে কচ্ছপটি উদ্ধার করে।  

সেখ রাহুল বলেন প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় এখানে মাছ ধরতে আসি।মাছ ধরার সময় হঠাৎ দেখি জালে এক কচ্ছপ উঠে আসে।প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম কচ্ছপ। পাড়ার সবাই আসে। খবর দেওয়া হয় বন দপ্তরে।বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দিলাম প্রায় সাত আট কিলো ওজনের কচ্ছপ টি। তবে যশের কারনে বৃস্টি হওয়ার কারনে সমস্ত পুকুর নদী ভোরে যাওয়ার জন্য এই কচ্ছপ টি ভেসে এসেছে বলে মনে করে সাহাচেতন এলাকার যুবকেরা। 


বর্ধমান বন দপ্তরের কর্মী সর্মাট বাগদি বলেন বর্ধমান সাহা চেতন এলাকার কয়েকজন যুবক মাছ ধরার সময় এই কচ্ছপ টি পায়।কচ্ছপ টি আমাদের বন দপ্তরের হাতে তুলে দিলো। এটা নিয়ে বনদপ্তরের জমা করা হবে। এবং সেখান রাখা হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code