Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার অনিশ্চিত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা

এবার অনিশ্চিত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা





মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা বাতিলের পর এবার অনিশ্চিত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। আগামি ১১ই জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা এবিষয়ে বোর্ড সরকারের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর। পাশাপাশি চুড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে অন্যান্য বোর্ডের দিকেও নজর রাখা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবছর প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বসবে যার ৪০ শতাংশ ভিন রাজ্যের। সূত্রের খবর, ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সরকারের সঙ্গে আলোচনা করে চলতি সপ্তাহে নেওয়া হতে পারে সিদ্ধান্ত।



ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি থেকে প্রফেশনাল কোর্সে ভর্তির পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স আগামী ১১ই জুলাই হওয়ার কথা। কিন্তু করোনা সংক্রমণের জেরে রাজ্যে জারি কড়া বিধি নিষেধ বন্ধ ট্রেন। এই পরিস্থিতি কখন কি রুপ নেবে তা বলা কঠিন। রাজ্য ছাড়াও রাজ্যের বাইরের পরীক্ষার্থী রয়েছে তাঁদের ক্ষেত্রে যাতায়ত অনেকটা অসুবিধা হবে। সর্বভারতীয় স্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সহ যে নিয়ামক সংস্থা আছে তারা পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেদিকেও নজর দেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে খবর।



ওয়াকিবহাল মহল মনে করছে, যেভাবে পরীক্ষা নেওয়া হয় সেভাবেই নিতে হবে। কারণ অনলাইন বা ওপেন বুক এক্সামে ছাত্রছাত্রীর মেধা নিরূপণ করা সম্ভব নয়। সর্বভারতীয় স্তরে কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে তা দেখেই রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code