Latest News

6/recent/ticker-posts

Ad Code

জনসম্মুখে এক যুবকের হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

জনসম্মুখে এক যুবকের হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ




তৃতীয়বার! জনসম্মুখে অপদস্ত হতে হল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। করোনা অতিমারি পর দেশের জনগণ ও শিক্ষার্থীদের সঙ্গে জনসংযোগ করতে এক যুবকের সাথে হাত মেলাতে গেলেই প্রেসিডেন্টকে সপাটে চড় মারেন এক যুবক। ফ্রান্সের ড্রোম এলাকায় জনসংযোগ কর্মসূচিতে জড়ো হয়েছিল বেশ কিছু মানুষ। জনসম্মুখে এভাবেই অপদস্ত হতে হল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে।


ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় সরকারি সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন কান্ড। 'ম্যাক্রোঁ নিপাত যাক' স্লোগান দিতে থাকে ওই জনৈক যুবক। এই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই নিমেষেই ভাইরাল।


জানা যাচ্ছে, ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ আটক করে নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। এর আগে ২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তাঁর দিকে ডিম ছুড়েছিল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code