সাংবাদিকদের টাকা ছড়িয়ে মদ দিয়ে ক্ষমতায় আসা যায় না, বলেন বিধায়ক, তীব্র নিন্দা জেলা বিজেপির সহ সভাপতির
সাংবাদিকদের মাধ্যমে "টাকা ছড়িয়ে মদের বোতল দিয়ে" ভেবে ছিল রাজ্যে ক্ষমতায় আসা যায় বিধায়কের এই কথায় তীব্র নিন্দা প্রকাশ করলো ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা সহ সভাপতি প্রবাল রায়।
রবিবার বর্ধমান পৌরসভার ৬ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস লোকো বাজার ইউনিটের পক্ষ থেকে দুঃস্থ মানুষজনদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনেও বাংলায় বেশি ভোট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। আর একটা রাজনৈতিক দল তারা শুধু সাংবাদিক দের মাধ্যমে টাকা ছড়িয়ে পয়সা ছড়িয়ে মদের বোতল দিয়ে ভেবেছিলো রাজ্যে ক্ষমতায় দখল করা যায়। কিন্ত সেটা বাংলা দখল করা যায়না।আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মানুষের মনের মধ্যে ঢুকে গেছে।
এর তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা সহ সভাপতি প্রবাল রায় বলেন সাংবাদিক দের টাকা এবং মদের বোতল দিয়ে কেনাতো দুরের কথা সাংবাদিকদের গনতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে শ্রদ্ধা করি।সাংবাদিকদের টাকা এবং মদের বোতল দিয়ে কিনতে হবে এই দুর্দশা ভারতীয় জনতা পার্টির হয়নি। ভারতীয় জনতা পার্টি সাংবাদিকদের সম্মান ও শ্রদ্ধা জানায়।একজন বিধায়কের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান প্রবাল রায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ