কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না! ১৩০ টাকার বিনিয়োগে পাবেন ২৭ লক্ষ টাকা
বিশ্বজিৎ দাসঃ
স্বল্প আয়ের পিতামাতাদের তাদের মেয়ের বিয়ের জন্য অতিরিক্ত টাকা সংগ্রহ করতে সহায়তা করে এলআইসির এই প্রকল্প। অনেক বাবা-মা কন্যা সন্তানের জন্মের পর থেকেই তার উজ্জ্বল ভবিৎষতের জন্যে ভাবতে শুরু করে। কন্যা সন্তানের পড়াশোনা, বিয়ের খরচরের জন্যে নানা বিনিয়োগের মাধ্যম খুঁজতে থাকে তাঁরা। যাতে পরবর্তী সময়ে সন্তানের কোনো অসুবিধা না হয়।
সরকার যদিও কন্যা সন্তানের উন্নত ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা নিয়েছে। এমন পরিস্থিতিতে কন্যাসন্তানের কথা মাথায় রেখে ভারতের জীবন বীমা কর্পোরেশন (LIC) একটি বিশেষ পরিকল্পনা নিয়েছে। এর নাম এলআইসি কন্যাদান পলিসি [LIC Kanyadan Policy] । এলআইসির এই প্রকল্পটি স্বল্প আয়ের পিতামাতাদের তাদের মেয়ের বিয়ের জন্য অতিরিক্ত টাকা সংগ্রহ করতে সহায়তা করে।
প্রতিদিন 130 টাকা অর্থাৎ মাসে 4000 টাকা জমা দিতে হয় এলআইসি কন্যাদান পলিসির আওতায় একজন বিনিয়োগকারীকে । পলিসি 13 থেকে 25 বছরের যে কোনো সময় এর জন্য প্রিমিয়াম প্রদান করতে হয়।
পরবর্তীকালে অর্থাৎ ২৫ বছর পরে, এলআইসি থেকে প্রায় 26 লাখ টাকা পাওয়া যায়। এলআইসি কন্যাদান পলিসিতে [LIC Kanyadan Policy] বিনিয়োগকারীর ন্যূনতম বয়স 18 বছর হতে হবে এবং বিনিয়োগকারীর মেয়ের ন্যূনতম বয়স ১ বছর হতে হবে।
এছাড়া ,এলআইসি কন্যাদান পলিসির মেয়াদ সর্বনিম্ন ১৩ বছর। যদি বিনিয়োগকারী ব্যক্তির কোনও কারণে মৃত্যু হয় তবে সেই ব্যক্তিকে এলআইসির পক্ষে অতিরিক্ত দশ লক্ষ টাকা পাবে। এই প্রকল্পের আওতায় যদি কোনও ব্যক্তি পাঁচ লক্ষ টাকার বীমা নেন, তবে তাকে ২২ বছরের জন্য মাসিক কিস্তি হিসাবে ১,৯৫১ টাকা দিতে হবে। সময় শেষ হলে, ১৩.৩৭ লক্ষ টাকা পাওয়া যাবে।
Plan : LIC Kanyadan Policy
Age :33
Term :25
PPT :22
D.A.B. : 1000000
Term Rider S.A.:1000000
Death Sum Assured :1100000
Basic Sum Assured :1000000
1st year Premium With TAX 4.5% :
Yearly : 48543 (46453 + 2090)
Halfly : 24530 (23474 + 1056)
Quarterly : 12394 (11860 + 534)
Monthly(ECS) : 4131 (3953 + 178)
YLY Mode Average Prem/Day : 132
After 1st year Premium With TAX 2.25% :
Yearly : 47498 (46453 + 1045)
Halfly : 24002 (23474 + 528)
Quarterly : 12127 (11860 + 267)
Monthly(ECS) : 4042 (3953 + 89)
YLY Mode Average Prem/Day : 130
Total Approximate Paid Premium : 1046001
Approximate Return at Maturity Time :
S.A. : 1000000
Bonus : 1150000
F.A.B. : 450000
Total Approximate Return at Maturity Time : 2600000
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
please continue this great work to share latest information. quality content is what always gets the visitor coming. To know all about government schemes and latest news updates visit Ayushman Bharat Yojana
উত্তরমুছুন