ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা কি? উত্তর দিয়েও ক্ষমা চাইলো Google
যেকোনো কিছু জানতে গুগল সার্চ করলে তা অনায়াসেই জানা যায় নিমেষে। আধুনিক বিশ্বে অজানাকে জানতে এখন একটি পোক্ত হাতিয়ার হয়ে দাড়িয়েছে গুগল। গুগলে ভারতের সবচেয়ে কুৎসিত ভাষা কি সার্চ করলেই গুগল উত্তর দিচ্ছে কানাড়া ভাষা। আর এরজেরে বিপত্তিতে গুগল। এই ঘটনায় গুগলের বিরুদ্ধে পাঠানো হয়েছে আইনি নোটিশ এমনটাই খবর। আর উত্তর দিয়েও প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছে গুগল।
গুগল সার্চ করে এমন উত্তর, গুগলের কাছ থেকে তার জবাব সবকিছুই নিমেষেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ঐই ঘটনায় গুগলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রাজনৈতিক নেতা থেকে সেলিব্রিটিরা। কর্ণাটক সরকারের তরফে গুগলকে পাঠানো হয় আইনি নোটিশ। গুগলের সিইও একজন দক্ষিণ ভারতের মানুষ হওয়া সত্ত্বেও এমনটা হতে পারে? উঠছে প্রশ্ন। গুগলের এরুপ উত্তরে অপমানিত হয়েছে কানাড়া ভাষা ও মানুষজন।
কর্ণাটকের সাংস্কৃতি এবং বন দফতরের মন্ত্রী টুইট করে গুগলকে ক্ষমা চাইতে বলেন। তাঁরা জানায়, গুগল হয়ত জানে না, কান্নাড়া ভাষার নিজস্ব একটা ইতিহাস আছে। ২ হাজার ৫০০ বছরের পুরোনো এই ভাষা। এই ভাষা আমাদের গর্ব।
এরপর গুগলের তরফে ক্ষমা চেয়ে জানান হয়, "কখনও কখনও, ইন্টারনেটে যেভাবে বিষয়বস্তু বর্ণনা করা হয়, তা সঠিক হয় না। বেশ কিছু প্রশ্নে অবাক করা উত্তর দিয়ে থাকে। আমরা জানি এইটা কখনই সঠিক নয়। তবে আমরা আরও সচেতন হওয়ার চেষ্টা করছি। ক্রমাগত আমাদের অ্যালগোরিদমগুলি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি, এই ঘটনার পর আমরা দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ করেছি"
গুগল আরো জানায়, জানায়,"ভুল বোঝাবুঝি হয়েছে এবং কারও অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা ক্ষমা চাইছি,"।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ