Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইয়াসে বিধ্বস্ত গ্রামগুলিকে ত্রাণ সাহায্য বন্ধনের

ইয়াসে বিধ্বস্ত গ্রামগুলিকে ত্রাণ সাহায্য বন্ধনের





একদিকে covid-19 এর সঙ্কট, অন্য দিকে ইয়াস ঝড়ের তাণ্ডব l বাংলার সুন্দরবন ও দিঘা উপকূলের গ্রাম গুলি প্রায় বিধ্বস্ত l গ্রামের মানুষদের জমি জায়গা, ঘর বাড়ি, গবাদি পশু, হাঁস মুরগি, প্রায় সবই সমুদ্রের জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেছে l কাছে নেই আহারের জন্যে সামান্য সামগ্রীও l



করোনা মহামারীতে আগেই জীবনধারণ কঠিন হয়ে উঠেছিলো l রুটি রুজির অভাবে অধিকাংশ পরিবারের পরিস্থিতি ইতিমধ্যেই খুব করুন l বেশিরভাগ মানুষই চাষাবাদ নির্ভর l নোনা জল ঢুকে চাষের জমির মারাত্মক ক্ষয় ক্ষতি হয়েছে এবং কবে আবার চাষের জমি স্বাভাবিক হবে তার এখনই কোনও ঠিক নেই l 



এই অবস্থায় সরকারি ত্রাণ-এর পাশাপাশি এগিয়ে এসেছে বহু বেসরকারি সংস্থা ও এনজিও l

বন্ধন যেভাবে covid-19 মোকাবিলায় অক্লান্ত কাজ করে যাচ্ছে, সেভাবেই এগিয়ে এসেছে এই ত্রাণ -এর কাজেও l 


সুন্দরবন এলাকার বাসন্তী ব্লক , পূর্ব মেদিনীপুরের অমৃতবেড়িয়া ও তালগাছাড়ি গ্রামে আপাতত চলছে এই সাহায্যের কাজ l মোট তিন হাজার পরিবারকে এখনও পর্যন্ত নিত্য প্রয়োজনীয় আহার সামগ্রী বিতরন করা হয়েছে l আরো কিছু সংযুক্ত এলাকায় রেশন ও দরকারী জিনিষপত্র বিতরন করার পরিকল্পনা রয়েছে l
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code