Latest News

6/recent/ticker-posts

Ad Code

RBI Monetary Policy 2021: কমল GDP বৃদ্ধি, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

RBI Monetary Policy 2021: কমল GDP বৃদ্ধি, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI




RBI Monetary Policy 2021: দীর্ঘ এক বছর অতিক্রম করেও এখনো চলছে করোনা মহামারী। দ্বিতীয় ঢেউ এ নাজেহাল দেশের অর্থনীতি। রাজ্যে রাজ্যে লকডাউনের রেশও পড়েছে অর্থনীতিতে। এই পরিস্থিতিতে চলতি বছরের জন্য দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৯.৫ শতাংশ, এমনটাই জানান হল আর্থিক নীতি নির্ধারণ কমিটি (Monetary Policy)-র বৈঠকে।


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, চলতি বছরে ১০.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস থাকলেও এ বছরের পরিস্থিতি অনুযায়ী তা কমেছে .৫ শতাংশ। গত অর্থবর্ষে দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছিল ৭.৩ শতাংশ।


তবে বাজারে নগদের জোগান এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গত বছরের মতো এ বছরেও রেপো রেট এবং রিভার্স রেপো অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রেপো রেট রয়েছে ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট রয়েছে ৩.৩৫ শতাংশে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code