Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিল্পক্ষেত্রে ১.১ লাখ কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের

শিল্পক্ষেত্রে ১.১ লাখ কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের




করোনার প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। করোনায় রাশ টানতে করা হয়েছে লক ডাউন। ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য সহ অন্যান্য শিল্পক্ষেত্রে বিপুল টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র।


সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের অধিকাংশ শিল্পক্ষেত্রে বিরাট আঘাত এসে পড়েছে। সেই পরিস্থিতি মোকাবিলায় ওইসব সেক্টরকে ১.১ লাখ কোটি টাকার একটি লোন গ্যারান্টি স্কিমের ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কাজ করছে এমন শিল্পক্ষেত্রে দেওয়া হবে সর্বোচ্চ ১০০ কোটি টাকা। এর জন্য সুদ দিতে হবে মাত্র ৭.৯৫ শতাংশ।


করোনার জেরে বিপর্যস্ত শিল্প। দেশের শিল্প ক্ষেত্র গুলিকে টেনে তুলতে এবার পদক্ষেপ কেন্দ্রের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২৫ লাখ শিল্প সংস্থাকে সর্বোচ্চ ১.২৫ লাখ টাকা ঋণ ও ট্রাভেল এজেন্সিগুলিকেও ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে জানা গেছে।


গত বছর করোনা শুরু হওয়ার পরই দেশের শিল্প সংস্থাগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য ২১ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্র আর এবার ঋন স্কিমের ঘোষণা দিল কেন্দ্র। র্মলা সীতারামন ঘোষণা করেন, হেলথ সেক্টরে দেওয়া হবে ৫০,০০০ কোটি টাকা ঋণ। স্বাস্থ্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে ঋণের জন্য সুদ দিতে হবে ৮.২৫ শতাংশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code