Latest News

6/recent/ticker-posts

Ad Code

EURO CUP: কোয়ার্টার-ফাইনালে আটটি দল, জেনে নিন খেলার সূচী

EURO CUP: কোয়ার্টার-ফাইনালে আটটি দল, জেনে নিন খেলার সূচী 

EURO CUP, football



ফুটবল বিশ্বে শেষ হয়েছে ইউরো কাপের ‘রাউন্ড অফ ১৬’। রাউন্ড অফ ১৬ খেলে আটটি দল গেলয় কোয়ার্টার ফাইনাল। শুক্রবার থেকে শুরু সেই আটটি দলের কোয়ার্টার ফাইনাল। রাউন্ড অফ ১৬-য়েই জমে উঠেছে ইউরো কাপের আসর। এবার কোয়ার্টার ফাইনাল আরো জমে উঠবে বলেই মনে করা হচ্ছে। 


সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউক্রেন এবং ইংল্যান্ড এই আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। জেনে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সূচি: 


সুইজারল্যান্ড বনাম স্পেন : শুক্রবার (২ জুলাই), রাত ৯ টা ৩০ মিনিট (ভারতীয় সময়), সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া)। 


বেলজিয়াম বনাম ইতালি : শনিবার (৩ জুলাই), রাত ১২ টা ৩০ মিনিট (ভারতীয় সময়), মিউনিখ (জার্মানি)।


চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক : শনিবার (৩ জুলাই), রাত ৯ টা ৩০ মিনিট (ভারতীয় সময়), বাকু (তুরস্ক)। 


ইউক্রেন বনাম ইংল্যান্ড : রবিবার (৪ জুলাই), রাত ১২ টা ৩০ মিনিট (ভারতীয় সময়), রোম (ইতালি)।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code