এবারে দুয়ারে ব্যাঙ্ক, ঘরে বসেই পাবেন SBI -র একাধিক পরিষেবা
করোনা আবহে দুয়ারে ব্যাঙ্ক। এবার এই পরিষেবা চালু করলো দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা বাগে আসলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই ডোরস্টেপ ব্যাঙ্কিং অর্থাৎ ব্যাঙ্কের কাজ ঘরে বসেই চালু করলো এসবিআই।
এসবিআইয়ের এই নতুন পরিষেবা বিভিন্ন পিক-আপ, ডেলিভারি সার্ভিসের ঘরে বসেই পাওয়ার সুবিধা করে দেবে।
চেক, ড্রাফট, পে অর্ডার, থেকে নতুন চেক বুক, রিকুইজিসন স্লিপ, আইটি চালান, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রিকোয়েস্টের মতো পিক আপ সার্ভিসেস পৌঁছে যাবে গ্রাহকদের ঘরের দরজায়।
ড্রাফট, পে অর্ডার থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, টিডিএস, ফর্ম সিক্সটিন বা গিফট কার্ড, সমস্ত ডেলিভারি সার্ভিসও এবার এই সার্ভিসেসের আওতায়।
ক্যাস উইথড্রল থেকে পেনশনারদের জন্য ডিজিট্যাল লাইফ সার্টিফিকেটও ঘরে বসেই মিলবে।
ডোরস্টেপ ব্যাঙ্কিং সার্ভিস পেতে রেজিস্টার করতে হবে। এজন্য দুটি টোল ফ্রি নম্বর হল প্রথমটি 18001213721 ও আর একটি 18001037188।
ডোরস্টেপ ব্যাঙ্কিং মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে গ্রাহকদের রেজিস্ট্রেশন ও বাকি কাজের সুবিধা পেতে সাহায্য করার জন্য।
ডোরস্টেপ ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানতে bank.sbi/dsb ওয়েবসাইটে ভিসিট করুন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ