'sexism' নিয়ে বিস্ফোরক বিদ্যা
পুরুষ-নারীর সম্পর্ক, যৌনতা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। যৌনাচারের শিকার বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদেরই হতে হয় বলে মনে করেছেন তিনি। এরজন্য তাঁর একটা সময় মনে হত সমাজে যেন নারী হয়ে জন্মানোটাই ভুল এমনটাই জানিয়েছেন তিনি।
এক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তিনি বলেছেন যৌনাচারের জন্য সবসময় পুরুষরাই দায়ী নয়। অনেক সময় মহিলারাও নিজেদের সেভাবেই দেখে থাকেন। তাদের মানসিকতাই ছোট থেকে সেভাবে তৈরি হয়ে যায়। সমাজ তাদের সেভাবে তৈরি করে দেয় বলেই, এই সমস্যার মূল খুব গভীরে চলে গিয়েছে।
অভিনেত্রীর কথায়, তিনি নিজেও এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছেন আর তখন ভেবেছেন হয়ত মেয়ে হয়ে জন্মটাই ভুল হয়েছে। নিজেকে বহুবার মেয়ে হিসেবে মূল্যায়নে ভুল করেছেন তিনি এমন বিস্ফোরক অভিযোগ করেছেন নিজের বিরুদ্ধেই।
এই মানসিকতাকে ভাঙতে তিনি 'তুমহারি সাল্লু' ছবিটিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। বিদ্যা অভিনীত 'ডার্টি পিকচার', 'কাহানি', 'শকুন্তলা দেবি', 'মিশন মঙ্গল', 'বেগমজান', দর্শকের নজর কেড়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ