শিশুদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে পুষ্টিকর খাদ্য বিতরণ বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের
করোনা কালে শিশুদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান রেলস্টেশন এলাকার পথ শিশুদের দেওয়া হলো পুষ্টি কর খাদ্য।
করোনার কারনে বন্ধ হয়ে আছে বাজারের দোকান পাট।বন্ধ হয়ে আছে রেল পরিষেবা।বর্তমানে শহরের দোকানপাট বন্ধ থাকার কারণে এক প্রকার অনাহারে দিন কাটাচ্ছে বর্ধমান রেলস্টেশন চত্বরে পথ শিশুরা।ঠিকঠাক খাওয়া দাওয়া না হওয়ার কারনে শরীরের ইমিউনিটি পাওয়ার কমছে বলে মনে করেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তরা। এই পথ শিশুদের শরীরের পাওয়ার ইমিউনিটি বাড়াতে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় ডিম, দুধ, কলা, বিস্কুট, লজেন্স।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আবদুল রব মহম্মদ ইসরাইল,বিশিস্ট সমাজসেবী রাজু পাকিরা সহ অন্যান্যরা।বর্ধমান জেলা সেক্রেটারি মহম্মদ ইসরাফিল সাহেব বলেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শুধু বর্ধমানেই না গোটা রাজ্যের সমস্ত জায়গায় এই ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ