মৃত কিশোরকে দিয়ে সিঁদুর পড়িয়ে বিয়ে দিল কিশোরীর
মৃত কিশোর কে দিয়ে মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে দিলো কিশোরিকে।ঘটনাটি ঘটেছে বর্ধমান লক্ষিপুর মাঠ কাঁটা পুকুর এলাকায়।
বর্ধমান লক্ষিপুর মাঠ কাঁটা পুকুর এলাকার বাসিন্দা সেখ মান্না পেশায় দিন মজুর এর সঙ্গে প্রায় মাস কয়েক আগে প্রেম ভালোবাসা হয় কেষ্টপুর বাগান বাড়ি এলাকার বছর ১৫র এক কিশোরীর সঙ্গে।গত দিন কয়েক আগে মান্নানের বাড়ী লোকজন নাবালিকার বাড়ী যায় বিয়ের প্রস্তাব নিয়ে। নাবালিকা অপ্রাপ্ত থাকায় বিয়ের জন্য সময় চান নাবালিকার বাড়ীর লোক।
এর মধ্যে বহুবার নাবালিকাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় বলে জানায় নাবালিকা। মান্নানের প্রস্তাবে রাজি না হওয়ায় গত কাল ঘরের সিলিং ফ্যানে গলায় কাপড় জড়িয়ে আত্মহত্যা করে। আজ মৃত দেহ ঘরে এনে নাবালিকা এবং তার মাকে মারতে মারতে কাঁটাপুকুর এলাকায় মান্নানের বাড়ীতে নিয়ে আসে। সেখানে বাড়ীর আত্মীয় স্বজন মৃত মান্নানের পায়ে সিঁদুর পড়িয়ে লাগিয়ে নাবালিকার মাথায় পড়িয়ে দেয়।
একজনের দাবি, মেয়েটাকে হোয়াটসঅ্যাপে লাইভ দেখিয়ে আত্মহত্যা করেছে ছেলেটি। ছেলেটিকে আত্মহত্যা করতে দেখেও কোনও কিছুই না বলে বা কাউকে খবর না দিয়ে মৃত্যু দেখে সে মোবাইল বন্ধ করে দেয়। তাই মেয়েটিকে তুলে নিয়ে এসে মারধোর করে ছেলেটির পার দিয়ে সিঁদুর পড়িয়ে বিয়ে দেওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ