Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের সর্বভারতীয় স্তরে গুরুত্ব বাড়ছে অভিষেকের

তৃণমূলের সর্বভারতীয় স্তরে গুরুত্ব বাড়ছে অভিষেকের




তৃণমূলের সর্বভারতীয় স্তরে গুরুত্ব বাড়ছে অভিষেকের।তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক হচ্ছেন অভিষেক বন্দোপাধ‍্যায়। জানা যাচ্ছে, যুব তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে আজকেই ইস্তফা দিয়েছেন অভিষেক বন্দোপাধ‍্যায়। রাজ‍্য যুব সভাপতি হচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। 




রাজ‍্যে বিপুল জয়ের পর আজ তৃণমূল এর শীর্ষ নেতৃত্বদের বিশেষ বৈঠক হয়। দুপুরে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। এরপর মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর প্রশাসক এবং শাখা সংগঠনের প্রধানদের নিয়ে হয় কোর-কমিটির বৈঠক। একটি বৈঠক হয় সরাসরি, আর একটি বৈঠক হয় ভার্চুয়ালি। দলত্যাগীদের তৃণমূলে ফেরা প্রসঙ্গেও হয়েছে আলোচনা। 




জানা যাচ্ছে, ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতাদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বকে ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কড়া বার্তা, ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। গরু-কয়লা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়িয়ে পড়েন। কথায় কথায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহার নয়।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code