Latest News

6/recent/ticker-posts

Ad Code

গুরুত্বপূর্ণ মামলার অনলাইন শুনানিতে চললো 'লাল লাল হোটো পে গোরি কিসকা নাম হ্যায়' গান- ক্ষুদ্ধ বিচারক

গুরুত্বপূর্ণ মামলার অনলাইন শুনানিতে চললো  'লাল লাল হোটো পে গোরি কিসকা নাম হ্যায়' গান- ক্ষুদ্ধ বিচারক 




দেশে ফাইভ-জি নেটওয়ার্ক (5G Network) স্থাপনের বিরোধিতায় সরব হয়েছেন অভিনেত্রী এবং পরিবেশকর্মী জুহি চাওলা। দেশে ফাইভ-জি টেকনোলজি এলে তার তেজস্ক্রিয় রশ্মির (Radiation) ক্ষতিকর প্রভাব পড়বে জনজীবন, পশুপাখি ও উদ্ভিদের উপর। সোমবার এই দাবিতে দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) একটি মামলা দায়ের করেন তিনি। শুনানির ভার বর্তায় বিচারপতি সি হরিশঙ্করের নেতৃত্বে গঠিত বেঞ্চের উপর। যদিও মামলাটি তিনি অন্য বেঞ্চে স্থানান্তর করেছেন।  ২রা জুন অনলাইন শুনানি ছিলো এই মামলার।  

মামলার অনলাইন শুনানিতে সবাইকে যুক্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন জুহি নিজেও। আর গতকাল শুনানি শুরু হতেই জুহি চাওলার এক ভক্ত গেয়ে উঠেন- 'ঘোংঘাট কি আড মে দিলবর কা'[Ghoonghat Ki Aad Se Dilbar Ka] গান। দ্রুত তাঁকে অপসারন করে শুনানির কাজ আবার শুরু হয়। 

কিন্তু কিছু সময় পর সেই ব্যক্তি আবার যুক্ত হয়  অনলাইন শুনানিতে। আর যুক্ত হয়েই এবার গেয়ে উঠেন- 'লাল লাল হোটো পে গোরি তেরা নাম হ্যায় [Lal Lal Hoton Pe Gori Kiska Naam Hai]।' 

এতে বিরক্ত হন বিচারক থেকে অনলাইনে যুক্ত অন্যান্য ব্যক্তি বর্গও। ঠিক এই সময় আর এক ব্যক্তি গেয়ে উঠেন - ‘মেরি বান্নো কি আয়েগি বারাত’[ Meri Banno Ki Aayegi Baarat]। 

এই তিনটি ঘটনার পরে আদালত দিল্লী পুলিশকে নির্দেশ দেয় "এই গায়ক ব্যক্তিদেরকে চিহ্নিত করতে এবং তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করতে।" 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code