রাইস মিলের মালিক এবং কর্মীদের মারধোরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান জেলা শাসক এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপারকে
গলসী ১ এলাকায় একটি রাইস মিলের মালিক এবং কর্মীদের মারার ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় জেলা শাসক এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করলেন পূর্ব বর্ধমান জেলা রাইস মিল এসোসিয়েশন।
গত ১৮র মে বর্ধমানের গলসী ১ এলাকায় একটি রাইস মিলে সরকারী মুল্য ধান কেনার দাবী জানিয়ে রাইস মিল মালিককে পেশার করতে থাকে গ্রামের কয়েকজন ফোরে।চাষী দের নাম করে আসা ফোরেদের কাছথেকে ধান না নেওয়ায় রাইস মিল মালিক এবং কর্মীদের মারধর করেন তারা।
এই ঘটনার বিষয় জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগও দায়ের করেন ওই রাইস মালিক।এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় আজ বর্ধমান জেলা শাসক এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বর্ধমান রাইস মিল এসোসিয়েশন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ