করোনা আক্রান্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। অভিনেতা-অভিনেত্রী থেকে নেতা নেত্রী চলছে সংক্রমণ। দিনের পর দিন ছাপিয়ে যাচ্ছে একের পর এক রেকর্ড। বাড়ছে যেমন সংক্রমণের হার তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে এর আগেও একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছিল এবার করোনার কবলে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
করোনা আক্রান্তের খবর নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন কঙ্গনা। এদিন এক ইন্সটাগ্রাম পোস্টে কঙ্গনা করোনা আক্রান্তের খবর দেন। তিনি লেখেন, "আমি গত কয়েকদিন ধরে আমার চোখে কিছুটা জ্বালা নিয়ে ক্লান্ত এবং দুর্বল বোধ করছিলাম, হিমাচলে যাব বলে আশা করছিলাম তাই গতকাল আমার পরীক্ষা করাই এবং আজ ফলাফল এলো যে আমি কোভিড পজিটিভ।"
আপাতত তিনি হোম কোয়ারাইন্টিনে রয়েছেন বলেই জানিয়েছেন। অভিনেত্রী নিজের ইন্সাটাগ্রাম প্রোফাইলে নিজের একটি আসন করার ছবি পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ