SBI -এ স্যালারি অ্যাকাউন্ট থাকলে পেতে পারেন ৫ বিশেষ সুবিধা
আপনার কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্যালারি অ্যাকাউন্ট আছে? থাকলে পেতে পারেন দুর্দান্ত সুবিধা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর তথ্যানুসারে বিমাক্ষেত্রে সুবিধা, ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ, গাড়ি ক্রয়ে ঋণ, শিক্ষা ঋণ ইত্যাদি ক্ষেত্রে মিলতে পারে অতিরিক্ত ছাড় মিলবে।
স্টেট ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট থাকলে ২০ লক্ষ টাকা পর্যন্ত দূর্ঘটনাজনিত বিমা করতে পারবেন।
বিমান দূর্ঘটনাজনিত প্রাণহানির ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা পর্যন্ত কভার মিলবে।
ঋণের প্রসেসিং ফি-তে স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার পাবেন ৫০% পর্যন্ত ছাড়।
লকার চার্জে ২৫% পর্যন্ত ছাড় মিলবে।
স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ওভারড্রাফটের সুবিধা দেয়। দুই মাসের বেতনের সমান অঙ্কে ওভারড্রাফট মিলবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ